কথাটা শুনে নিশারের মাথাটা কেমন যেন হালকা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল মাথা ঘুরে পড়বে। সামনে প্রায় বুক অবধি উঁচু কাউন্টার। দু'পাশে স্টিলের দুটো স্ট্যান্ড যাতে লাল ফিতে বাধা, লাইনগুলো আলাদা করার জন্য। ঝুঁকে পড়লো সে কাউন্টার। দুটো হাত দিয়ে আঁকড়ে ধরলো কাউন্টারের প্লাইটপ। লোকটা কথাটা বলে আবার মন দিয়েছে নিজের ডেস্কের কম্পিউটারে। এসি চলছে। তবু ঘাম হচ্ছে নিশারের।
by শুদ্ধসত্ত্ব ঘোষ | 01 January, 1970 | 239 | Tags : Sahomoner Galpo Sharodiyar Galpo Short Story
অফিসের দামী কাচের দেওয়ালের ওপারে তখন পড়ন্ত বিকেলের আদুরে রোদ। বিদেশের বিকেল—নির্মল, ঠান্ডা, হিসেবি। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়েছে, রাস্তা ভরে গেছে কমলা রঙের কার্পেটে। সবকিছু সুন্দর, ছবির মতো।
by দীপক সাহা | 01 January, 1970 | 241 | Tags : Sahomoner Galpo Sharodiyar Galpo Short Story
বিকেল শেষ হয়ে আসছে। সন্ধ্যা আসন্ন। ইনসান আলি বসে আছে তার বাড়ির বৈঠক-বারান্দায় একটি চেয়ারে। সামনে চলমান রাস্তা। মানুষ হাঁটছে কম। সাইকেল চলছে আরও কম। তবে বেশি বেশি চলছে টোটো, মোটরবাইক আর চারচাকা। মাঝে মধ্যে ছোট লরি। এই মফস্বলে ‘হাতি’ নামে যার পরিচিতি।
by নীহারুল ইসলাম | 01 January, 1970 | 242 | Tags : Sahomoner Galpo Sharodiyar Galpo Short Story
‘লোকটাকে আমি একদিন মেরেই ফেলব।‘ প্যান্টের পিছন দিকে ঝালমুড়ির হাতটা মুছতে মুছতে খুব ঠাণ্ডা স্থির গলায় বলে গজাল। আঁতকে উঠে ওর দিকে তাকাই। ও কাকে মারার কথা ভাবছে, সেটা আমি জানি। এখুনি সামনে দিয়ে গেছে। আমাদের দিকে তাকিয়ে একটা লাজুক হাসিও দিয়েছে। সামনের দাঁতগুলো গুঠখা, বিড়ি খেয়ে একদম কালো। ‘লোকটাকে আমি একদিন মেরেই ফেলব।‘ প্যান্টের পিছন দিকে ঝালমুড়ির হাতটা মুছতে মুছতে খুব ঠাণ্ডা স্থির গলায় বলে গজাল। আঁতকে উঠে ওর দিকে তাকাই। ও কাকে মারার কথা ভাবছে, সেটা আমি জানি। এখুনি সামনে দিয়ে গেছে। আমাদের দিকে তাকিয়ে একটা লাজুক হাসিও দিয়েছে। সামনের দাঁতগুলো গুঠখা, বিড়ি খেয়ে একদম কালো।
by সায়ন্তনী নাগ | 01 January, 1970 | 240 | Tags : Sahomoner Galpo Short Story Sharodiyar Galpo
স্নেহ যে আজ পরীক্ষা কেমন দিল কে জানে ! এত ফোকাসের অভাব। পড়তে বসে একবার উঠবে, জল খাবে। একবার উঠবে, ওয়াশরুম যাবে। একবার উঠবে, হেড ফোন খুঁজবে। প্রতিদিন অফিসের পর ভাল লাগে এই লড়াই করতে? কিছু বলতে গেলে, শাসন করতে গেলেই ছেলের গোসা। মুখে মুখে তর্ক।আজকাল ছেলেপিলেদের এত সাহস হয় কী করে? আমরা তো…যাক গে।
by মৌমন মিত্র | 01 January, 1970 | 234 | Tags : Sahomoner Galpo Sharodiyar Galpo Short Story
একবুক জলে দাঁড়িয়ে আছে হোসেন। মাথার উপর ঘোলাটে আকাশ৷ তিনদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে। কখনো দমকা, কখনো ঝিরিঝিরি, কখনো অল্প স্বল্প দম নিলেও রোদের দেখা নেই। আকাশের রঙ ঘোলাটে, পরিবেশের রঙ ঘোলাটে, সদ্য রোয়া পীত রঙের ধানের জমি, দূরে দিগন্তের গাছ গাছালি সব কিছু বাকহীন ভাবে ধূসর ক্যানভাসের একটা অংশ হয়ে দাঁড়িয়ে আছে।
by খালিদা খানুম | 01 January, 1970 | 236 | Tags : Sahomoner Galpo Sharodiyar Galpo Short Story